|
Date: 2025-06-26 21:29:42 |
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড কমিটির বিএনপি নেতা নির্বাচন করতে দলের সদস্যরা লাইনে দাঁড়িয়ে ব্যালটে ভোট দিয়েছেন।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডে দলটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের এই নির্বাচন হয় বৃহঃবার।
নির্ধারিত এই দিনে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেন।
ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় কোনো নির্বাচন না হলেও আর দশটা নির্বাচনের মতো তফশিল ছিল। তফশিল মোতাবেক মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাইও হয়েছে। প্রর্থীরা প্রচারের সময় পেয়েছেন ১০ দিন। প্রতীক পেয়ে পোস্টার লাগিয়ে ও মাইকিং করে প্রচার এবং গণসংযোগ করেন প্রার্থীরা।
নির্বাচনের জন্য ছিলেন রিটার্নিং অফিসার, প্রিসাইডিং ও পোলিং অফিসার; ছিল ভোটের বাক্স।
করিম বলেন, ওয়ার্ড বিএনপির তালিকাভুক্ত সদস্যরা নিজেদের পরিচয়পত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোট প্রয়োগ দিয়েছেন। অন্য নির্বাচনের মতো এখানেও সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।
একই কেন্দ্রের ভোটার কামাল বলেন , “আগে নেতারাই নেতা নির্বাচন করে দিত। কিন্তু এবার আমাদের নেতা আমরাই ভোটের মাধ্যমে ঠিক করতে পেরে খুশি।”
পর্যায়ক্রমে এ ইউনিয়নের সবগুলো ওয়ার্ডে এভাবে নেতা নির্বাচিত হবে বলে নেতারা জানিয়েছেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে সভাপতি - আঃ খালেক বেপারি,সাধারণ সম্পাদক - খোরশেদ মাঝী, ও সাংগঠনিক সম্পাদক - আঃ মান্নান সন্ধু সরদার।
২ নম্বর ওয়ার্ডে সভাপতি- হারুন হাওলাদার, সাধারণ সম্পাদক- দেলোয়ার হাওলাদার, ও সাংগঠনিক সম্পাদক - শাহজাহান হাজী।
৩ নম্বর ওয়ার্ডে সভাপতি- রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক - সালাউদ্দিন ছৈয়াল, ও সাংগঠনিক সম্পাদক – রশিদ মোল্লা।
© Deshchitro 2024