|
Date: 2025-06-27 17:15:33 |
গত বছর ৩ আগষ্ট জুলাই আন্দোলনে সুপ্রিমকোর্ট থেকে বের হয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোগ দিতে গিয়ে দেখলাম, ছাত্রদের গ্রেপ্তার করছে। পুলিশের হাত থেকে ছাত্রদেরকে ছাড়িয়ে নিয়ে, বলেছিলেন আমাকে গ্রেফতার করুন- এমন মন্তব্য করেছেন পরকোট ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ২৭ জুন (শুক্রবার) ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩ নং পরকোট ঈদগাহ মাঠে ইউনিয়ন-বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাটখিল উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক জহির উদ্দিন বাবর এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিল এর সভাপতি ও নোয়াখালী -১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের সাবেক সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান তৈয়বুর ইসলাম, যুবদলের সভাপতি মোঃ সোহেল, আমির হোসেন, বিএনপির নেতা মোস্তফা ভুঁইয়া।
আরোও উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান আবু সায়েদ চৌধুরী, পৌর সদস্য সচিব এহসানুল হক মাসদ, সাবেক যুগ্ম আহবায়ক আনিস আহমেদ হানিফ ও উপজেলার জাতীয়তাবাদী দল (বিএনপি) সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এ এম মাহাবুন উদ্দিন খোকন আরো বলেন, এখান থেকে আমার ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু হয়েছে আশা করছি আপনারা ধানের শীষের পক্ষে রায় দিয়ে আগামী বিএনপির সরকার গঠনের ভুমিকা পালন করবেন।
© Deshchitro 2024