'আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে সারিয়াকান্দিতে নদী ভাঙন সমস্যার তীব্র গতিতে সমাধান করা হবে প্রধান কাজ' বলে মন্তব্য করেছেন বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম।
শনিবার দিনব্যাপী গণসংযোগ ও পথসভার অংশ হিসেবে সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি আরও বলেন, সারিয়াকান্দির মানুষের কল্যাণের জন্য নদী ভাঙন রোধ করতে অতীতেও বিভিন্ন এলাকায় গ্রোয়েন বাধ ও স্পার নির্মাণ করেছিলো বিএনপি সরকার। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন যে উন্নয়ন হয়েছিলো, তারপর বিগত ১৭ বছরে এলাকার কোনো উন্নয়ন দেখেনি সারিয়াকান্দির মানুষ। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করে গেছেন। বিএনপি সরকার জনগণের সরকার। জনগণের কথা চিন্তা করে সবসময় কাজ করেছে বিএনপি সরকার। আ'লীগের শাসনামলেও বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন রাষ্ট্র নায়ক তারেক রহমান। তার নেতৃত্বে আগামী নির্বাচনে জনগনকে সাথে নিয়ে  সংসদ গঠন করবে এই জনপ্রিয় রাজনৈতিক দল। কারণ, জনগনই বিএনপির শক্তি আর জনগনের অধিকার আদায়ে সর্বদা কাজ করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশের ন্যায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়াতেও শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নির্বাচনী গণসংযোগ ও পথসভা।
বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও পথসভা করেছেন সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম
শনিবার দিনব্যাপী উপজেলার হাটশেরপুর ইউনিয়নের খোর্দ্দবলাইল, নিজবরুরবাড়ি, নিজ বলাইল এবং বলাইল বাজার সহ বিভিন্ন এলাকায় পৃথক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পথসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম আহ্বায়ক এম আর ইসলাম রুবেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024