|
Date: 2025-06-28 21:40:47 |
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের এক্স ফারুকিয়ান্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে "বিশ্ব শিক্ষা, উদ্যোক্তা চিন্তা ও টেকসই উন্নয়ন শীর্ষক সেমিনার আজ ২৮ জুন ২০২৫, শনিবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মু. নুরুল আমিন'র সভাপতিত্বে সেমিনারে মডারেটর হিসেবে ছিলেন শাহাদাৎ হোসেন, সাধারন সম্পাদক, এক্স ফারুকিয়ান্স অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে উপস্থিত সাইফুল ইসলাম,প্রধান শিক্ষক, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল,ইব্রাহিম খান (রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী) প্রমুখ।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে ড. আরুমুগাম মুথুসামী সিনিয়র ম্যানেজার,সানওয়ে ইউনিভার্সিটি, মালয়েশিয়া “ Preparing for University, Growing Entrepreneurial Thinking & Leading with a Global Perspective .শিক্ষা, উদ্যোক্তা চিন্তা ও টেকসই ভবিষ্যতের পথে এক নতুন যাত্রা ” বিষয়ে আলোচনা করেন। স্পিকার হিসেবে ইঞ্জিনিয়ার রাইসুল আরাফিন ইয়ামিন (এক্স ফারুকিয়ান) আলোচনা করেন “ বইয়ের বাহিরে পরিবর্তনশীল বিশ্বে পেশাদারিত্ব ও যোগাযোগ দক্ষতা অর্জন ” ।
সেমিনারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রস্তুতি, উদ্যোক্তা মনোভাব ও বৈশ্বিক নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি পেশাগত দক্ষতা ও যোগাযোগ ক্ষমতা উন্নয়নে সহায়তা করা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024