বগুড়ার শাজাহানপুরে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা আবু সাঈদ (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার দড়িনন্দগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু সাঈদ শাজাহানপুর উপজেলার দড়িনন্দগ্রাম এলাকার ইউনুস আলী মন্ডলের ছেলে এবং উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।