আমার মায়ের কষ্ট 

-ইসরাফিল হোসাইন 


মা জননী নয়ন মণি 

আমাদের কে নিয়ে,

জোয়ান কালে হয় বিধবা 

বসে নি সে বিয়ে,


কতো কষ্ট করছে মায়ে

নিয়ে সন্তান দুটো, 

আমি ইসরাফিল বড় সন্তান 

কাজল মিয়া ছোট,


বয়স যখন তিন চার বছর 

আছে আমার স্মরণ, 

প্রভুর ডাকে পিতা আমার 

করলো মৃত্যু বরণ,


আমার মাকে নিয়ে গর্ব

সদায় করি আমি,

অর্ধ পাগল হয়ে ছিলো 

হারিয়ে তার স্বামী।


সেদিন থেকেই অভাব নামের

দানব ঢুকলো ঘরে,

দেখতাম শুধু মায়ের চোখে

ব্যাথার অশ্রু ঝরে,


আচল তলে রাখছে মায়ে

দেয়নি কোথাও জেতে,

থাকছে মায়ে অনাহারে 

মোদের দিছে খেতে, 


কতো কষ্ট করছে মায়ে

এইটা আমি জানি,

অতীত কথা মনে হলেই 

চোখে ঝরে পানি,


অভাব নামের দানব এসে

করলো জীবন খরা,

টাকা পয়সার অভাবে তে

হয় নি লেখাপড়া,


ভয় কে মায়ে জয় করেছে

সাহস নিয়ে বুকে,

সবার দোয়ার মাকে নিয়ে

আছি আমরা সুখে,


মায়ের জন্য চাচ্ছি দোয়া

আমি সবার কাছে,

মা'কে আল্লাহ ভালো রাখুক 

যে কতোদিন বাঁচে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024