|
Date: 2025-07-08 13:59:22 |
কক্সবাজারের কুতুবদিয়ায় দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদে ২০২৪_২০২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ''কিটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৮জুলাই২০২৫) সকাল সাড়ে এগারোটায় ইউনিয়ন পরিষদ হল রুমে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ক্যথোয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাশ, স্থানীয় ইউপি সদস্য ও কৃষক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024