সারাদেশের ন্যায় লাখাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ। এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৭.৮৬ শতাংশ। দাখিল পরীক্ষায় পাশের হার ৮১ শতাংশ। লাখাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা দাখিল এর ফলাফল -২০২৫ প্রকাশিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা যায় এসএসসি পরীক্ষায় মোট ৭৭২ জন পরীক্ষায় অংশ নেন এবং উত্তীর্ণ হয়েছে ৫৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।পাশের শতকরা হার ৭৭.৮৬। উপজেলার ১১ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।পাশের হার শতকরা ৯৩.৫৫। মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের ৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৬ জন।শতকরা পাশের হার ৯০। লাখাই এসিআরসি উচ্চ বিদ্যালয়ের ১০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯২ জন।পাশের হার শতকরা ৮৬.৭৯। তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩০ জন।শতকরা পাশের হার ৮৫.৭১। কালাউক উচ্চবিদ্যালয়ের ৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৭ জন এবং জিপিএ -৫ পেয়েছে ১ জন।পাশের শতকরা হার ৮৫.০৭। বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৮ জন।পাশের হার শতকরা ৮২.৭৬। রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের ৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।পাশের হার শতকরা ৭৮.৩২। ভবানী পুর উচ্চ বিদ্যালয়ের ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০ জন এবং জিপিএ -৫ পেয়েছে ৩ জন।পাশের হার ৬৬.৬৭। বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯২ জন এবং জিপিএ -৫ পেয়েছে ৩ জন।পাশের হার শতকরা ৬৬.৬২। মোড়াকরি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১২৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৪ জন এবং জিপিএ - পেয়েছে ৩ জন।পাশের হার শতকরা ৬৫.১২। বেগুনাই মাদনা উচ্চ বিদ্যালয়ের ৩৫ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৮ জন।পাশের হার শতকরা ৫১.৪৩। দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন ৯৫ জন এবং উত্তীর্ণ হয়েছে ৭৭ জন এবং জিপিএ -৫ পেয়েছে ৪ জন। এর মধ্যে জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসার ৬২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৭ জন এবং জিপিএ -৫ পেয়েছে ৪ জন।পাশের হার শতকরা ৯২। করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার ৩৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ জন।পাশের হার ৮১%।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024