বগুড়ার আদমদীঘি প্রাণি সম্পদ অফিসের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্টি পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলই) বেলা ১১ টায় আদমদীঘি প্রাণিসম্পদ অফিস চত্বরে এই গরু বিতরণ করেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা: বেনজির আহমেদ, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান-সহ নেতৃবর্গ।

আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ অফিসার বেনজির আহমেদ জানান, সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্টীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইশবপুর গ্রামে বসবাসরত ১২ পরিবারকে গরুসহ সেড নির্মানের সামগ্রি প্রদাণ করা হয়। এরমধ্যে ছয় জনকে বকনা বাছুর ও ছয় জনকে ষাঁড় বাচুর গরুসহ জনপ্রতি ৫টি ঢেউটিন, পিলার ৪টি, ফ্লোরসেড ১টি ও একটি করে সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024