জয়পুরহাটের আক্কেলপুরে মসজিদের খতিব ও ইমামদের নিয়ে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ৯ টায় উপজেলা মডেল মসজিদের অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা ওলামা বিভাগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট শহর শাখার নায়েবে আমীর সাইদুর রহমান, উপজেলা জামায়াতের প্রচার মিডিয়া ও রাজনৈতিক সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন সুইট । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের সেক্রেটারি রিপন হোসেন, গোপীনাথপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওয়ালিউল্লাহসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024