চট্টগ্রামের লোহাগাড়ায় আব্দুল্লাহ আল মুনতাসির (১০) মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরন করে ধর্ষণের অভিযোগে বেলাল উদ্দীন নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।


শনিবার (১২ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার সিটি নামক একটি আবাসিক হোটেল হতে  ধর্ষক শিক্ষককে আটক করতে সক্ষম হয় লোহাগাড়া থানা পুলিশ। এ সময় মাদ্রাসা শিক্ষার্থী  মুনতাসির কে ও উদ্ধার করে পুলিশ।


আটক ধর্ষক শিক্ষক মো. বেলাল উদ্দীন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শিলখালী সবুজপাড়া এলাকার বাসিন্দা। সে ঐ এলাকার  নুরুল আলমের পুত্র।   মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজখানার শিক্ষকতা করত সে। মুনতাসির ঐ মাদ্রাসায় পড়াশুনা করে।


পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে বেলাল উদ্দিন শিশুটিকে তার এক সহপাঠীর দ্বারা শিক্ষকের কক্ষে ডেকে আনে ।  এরপর মাদ্রাসা থেকে অপহরণ করে কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলেও শিশুটিকে হুমকি দেয় ওই শিক্ষক।


লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান  দৈনিক দেশচিত্রকে বলেন, অপহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে জানা গেছে। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা আজিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024