|
Date: 2025-07-17 20:15:47 |
কি মনে করেন? গোপালগঞ্জ স্বাধীন করতে কয়েক ঘন্টা সময়ও লাগবেনা, গোপালগঞ্জে হামলার ঘটনায় নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগকে উদ্দেশ্যে করে জয়পুরহাটে জামায়াতের সমাবেশে কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ এসব কথা বলেন।
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যার আগে জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এসে শেষ হয়।
সেখানে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারী জেনারেল হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশিদ, সদর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
© Deshchitro 2024