|
Date: 2025-07-19 22:30:55 |
ছবি-দেশচিত্র প্রতিনিধি
কক্সবাজার এনসিপির পদযাত্রা সমাবেশে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে নাসির উদ্দিন পাটোয়ারী অশালীন বক্তব্য দেয়ার প্রতিবাদে শনিবার(১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে কুতুবদিয়া বিএনপি ও অঙ্গসংগঠন।
বড়ঘোপ বাজার জেলা পরিষদ ডাকবাংলো মাঠ থেকে মশাল মিছিলটি লামার বাজার হয়ে উপজেলা গেইটে সমাবেশ করে। এসময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু মুছা কুতুবী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সিকদার, রেজাউল করিম রাজু, শ্রমিক দলের সভাপতি শাহাদত হোসেন ভুট্টো, যুবদলের আহবায়ক হুমায়ুন কবির, ছাত্রদলের আহবায়ক মোকাররম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024