|
Date: 2025-07-21 22:55:50 |
বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে জাপান দূতাবাস। আজ (২১ জুলাই) সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাপানের ডেপুটি চিফ অব মিশন "তাকাহাশি নাওকি" শোক প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশে জাপান দূতাবাসের পক্ষ থেকে, আমি ২১শে জুলাই ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। আমাদের সমবেদনা শোকাহত পরিবার, বন্ধুবান্ধব এবং আহত সকলের সাথেও রয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ গুরুত্ব রয়েছে, তারা সম্প্রতি জাইকার সাথে যৌথভাবে প্রথম শান্তি ফুল রচনা প্রতিযোগিতা পরিচালনা করেছে।
তিনি আরো বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে আমরা বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছি, কর্তৃপক্ষ, হাসপাতাল এবং অন্যান্যদের সর্বোচ্চ যত্ন সহকারে পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টার প্রশংসা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
© Deshchitro 2024