|
Date: 2025-07-22 12:34:36 |
আকাশ কালো নিস্তব্ধ শহর
কত সুখ হারালো
নিমিষেই হলো বলি
তাজা প্রাণ ঝড়ে যায়
একে একে
শুধু দেখে যাই কী আর করি...।
আকাশের বুকে আজ ক্রন্দন
মৃত আত্মার আর্তনাদ
জুলাই জানে কাড়তে শুধু প্রাণ
করতে বলিদান
মায়ের বুক খালি হয়
চারিদিকে তাজা রক্তের ঘ্রাণ...।
দরবেশেরা তবুও করে তাদের রাহাজানি
লাশ নিয়ে খেলা
এ আর কতকাল দেখি
তবুও ওরা সাধু
একে একে আসে
নতুন নাটক লিখে যায়
কান্নার মিথ্যাচার আর স্বজন হারার
বুকে অদৃশ্য ছুড়ির আঘাত
কী দিয়েছো এ ছাড়া আর
তোমরা সাধু, পীর আউলিয়া সবে...।
কান্নার আর্তনাদে শহর কাপে
মায়ের বুকের ক্রন্দন
কে আর দেখে
হে জুলাই অভিশপ্ত তুমি
কেড়ে নিতে পারো শুধু
তাজা প্রাণ
বাতাসে ছড়িয়ে যাও রক্তের ঘ্রাণ...।
© Deshchitro 2024