নান্দাইলে ১২ বছর বয়সী মেধাবী ছাত্র মোঃ তাজবিদ হাসানের হিফয সম্পন্ন


ময়মনসিংহের নান্দাইলে সিংরইল বায়তুল হুদা হাফিজিয়া মাদ্রাসার হিফয বিভাগের ১২ বছর বয়সী মেধাবী ছাত্র মোঃ তাজবিদ হাসান(উৎফল) ৩০ পারা পবিত্র কুরআনুল কারিমের হিফয সম্পন্ন করেছে।


বুধবার(২৩ জুলাই)সিংরইল বায়তুল হুদা হাফিজিয়া মাদ্রাসায় হিফয বিভাগর প্রধান শিক্ষক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন মুরাদের কাছে কুরআনের শেষ সবক শুনিয়ে হিফয সম্পন্ন করে।


তাজবিদ হাসান উৎফল উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল মধ্যপাড়া গ্রামের মোঃ শাহাবুদ্দিনের পুত্র।


তাজবিদ হাসান ৩০ পারা পবিত্র কুরআনুল কারিমের হিফয সম্পন্ন করায় মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক অন্যরকম আনন্দ হইছে।খুশিতে সবাই মাতোয়ারা।মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন তারা।


সিংরইল বায়তুল হুদা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম হাফেজ রাকিবুল হাসান গাজী বলেন,তাজবিদ হাসান উৎফল ৩০ পারা পবিত্র কুরআনুল কারিমের হিফয সম্পন্ন করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তাজবিদ হাসানকে নিয়ে আমরা গর্ববোধ করছি। তার জন্য অনেক শুভকামনা। 


মহান আল্লাহ যেনো তাকে মৃত্যু পর্যন্ত কুরআনের সাথে থাকার তৌফিক দান করেন এবং তার মা বাবা আত্মীয়স্বজন উস্তাদ এবং তার পিছনে যাহারা সবরকম  সহযোগিতা করেছেন আল্লাহ যেনো সকলকে দুনিয়া ও আখেরাতে উত্তম জাযা দান করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024