|
Date: 2025-07-25 12:52:21 |
কক্সবাজারসহ দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ৮৮ মিলিমিটার থেকে ২৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার সম্ভাবনায় উপকূলীয় জেলা কক্সবাজারে স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তারিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সাবধান থাকতে হবে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
© Deshchitro 2024