মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে সাইদ মিয়া (৩৮) নামে এক রিক্সা চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

৩০ জুলাই (বুধবার) দুপুরে উপজেলার বদলকোট ইউনিয়নের হরি কৃষ্ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

সাজাপ্রাপ্ত সাইদ মিয়া (৩৮) মৌলভীবাজার থানার উত্তরসুর সাদীবাজার (লালবাগ) গ্রামের মৃত তজবির মিয়া ছেলে। সে তার শশুর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন ভাটরা ইউনিয়নের ডলটা বড় বাড়িতে বসবাস করে।

স্থানীয়রা জানান সাজাপ্রাপ্ত সাইদ মিয়া গতকাল হরিকৃষ্ণপুর বেপারী বাড়ি সংলগ্ন রহমানিয়া এস.ডি.টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী (১০) শ্লীলতাহানি চেষ্টা করে, পুনরায় আজ একইভাবে শিশুটিকে শ্লীলতাহানি চেষ্টা করলে শিশুটি চিৎকার করে তখন আশেপাশের লোকজন এসে রিক্সা চালককে আটক করে। এবং প্রশাসনকে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করপ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইদ মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি শিশুটির কাছ থেকে বিস্তারিত শুনে অভিযুক্ত সাইদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধের বিষয়টি স্বীকার করে। অভিযুক্ত রিকশাচালকের প্রতিবন্ধী সন্তান থাকায় মানবিক দিক বিবেচনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024