|
Date: 2025-07-31 19:49:20 |
জয়পুরহাট জেলা পরিষদের সহযোগিতায় স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের প্রচলিত নিয়ম অনুসরণ করে একটি মডেল ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। ডেমো ভোট প্রদান কার্যক্রমে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করতে দেখাগেছে।
৩১ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১টায় ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের তিনটি রুমে ৯ টি বুথে এভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুলিং, পিজাইডিং, উভয় পক্ষের এজেন্ট, আইনশৃঙ্খলা ডেমো সদস্য এবং নির্বাচন পর্যবেক্ষক সহ প্রতক্ষ্য সীল, ব্যলটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত ও নির্বাচন অফিসের পরামর্শে শিক্ষার্থীরা ভোটার তালিকা, সীল, ব্যলট পেপার প্রস্তুত ও ভোট প্রদান এবং গণনার নিয়মাবলী সম্পর্কে ধারণা প্রদান করেন। নির্বাচনী পরিবেশ, বুথ ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ পদ্ধতিও অনুকরণ করে দেখানো হয়।
এ কার্যক্রমের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, সচেতনতা এবং ভবিষ্যৎ নাগরিক দায়িত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
© Deshchitro 2024