কিশোরগঞ্জের কুলিয়ারচরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিআরডিবি'র আয়োজনে বিভিন্ন প্রজাতির ফলদের বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ নতুন ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদীসহ জুলাই যোদ্ধারা এবং সাংবাদিক ও বিআরডিবি অফিসের স্টাফবৃন্দ ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024