‎ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মধ্যদিয়ে পাটকেলঘাটায়  ৩নং সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড (পাটকেলঘাটা সদর, বাইগুনি ও শাকদাহ) বিএনপির'র ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শনিবার এক মতবিনিময় সভায় বিপুল জনসমর্থনের কমিটি ঘোষণা করা হয়।

‎নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক পদে আজিজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক  মইনুল মোল্লা।

‎দলীয় সূত্রে  জানা যায়, কমিটি গঠনকালীন সময় ৫নং ওয়ার্ড বিএনপি-সমর্থিত প্রায়  ৪০০-এর অধিক নেতাকর্মীর মধ্যে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পক্ষে প্রায় ৩৫০ জনের বেশি কর্মী সরাসরি হাত তুলে সমর্থন প্রদান করেন। যা কমিটি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত বলে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন।

‎ এ  সময় উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য—রাশিদুল হক রাজু,হাফিজুর রহমান হাফিজ, গ্রাম ডাক্তার মামুনুর রহমান, আব্দুর রকিব, মোঃ মুজিবর রহমান, ইউনুচ আলী, রবিউল ইসলাম।

‎নবনির্বাচিত নেতারা বলেন, “বিএনপির নেতৃত্বে এই ওয়ার্ডে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী  হবে। আমরা ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করবো।”
‎সভায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা   অংশগ্রহণ করেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024