|
Date: 2025-08-05 21:22:59 |
ইতিহাস বদলে দেওয়া গণ-অভ্যুত্থান দিবস আজ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের এদিনে দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের ক্ষমতায় থাকা সরকারের অবসান হয়। পরবর্তীতে ৫ আগস্টকে গণ-অভ্যুত্থান দিবস হিসাবে স্বীকৃতি দেয় সরকার।
মঙ্গলবার (৫ আগস্ট) তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির সমর্থিত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বিজয় মিছিল খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ উপজেলা চত্বর শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে খেলার মাঠে উপস্থিত হাজার হাজার বিএনপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। তিনি সকলকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার ১ বছর পূর্তিতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নেয়ার আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা শ্রমিক দলের দলের আহবায়ক সুফি সিদ্দিকি,উপজেলা যুব দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল, সদস্য সচিব মাহাবুবুর হাসান সৌরভ, সেচ্ছা সেবক দলের আহবায়ক সরোয়ার জাহান কলি,পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু,সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া, ছাত্র দলের আহবায়ক রনি,সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024