|
Date: 2025-08-08 11:16:03 |
রাজশাহী কলেজ রোভার স্কাউটের ৫১ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজের সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নূর হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিঃ ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সবুজ আহমেদ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনের ১৭ নম্বর গ্যালারিতে কাউন্সিল বরণ ও বিদায় অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ ও
রোভার স্কাউট গ্রুপ সভাপতি প্রফেসর মু. যহুর আলী ৫১ তম কাউন্সিল ঘোষণা করেন।
কাউন্সিলের অন্য সদস্যরা হলেন: (ক) ইউনিটের সিনিয়র রোভার মেট নূর হোসেন, (খ) ইউনিটের সিনিয়র রোভার মেট সবুজ আহমেদ, (গ) ইউনিটের সিনিয়র রোভার মেট সাব্বির রেজা, (ঘ) ইউনিটের সিনিয়র রোভার মেট আব্দুল্লাহ আল-মারুফ, (ক) গার্ল ইউনিটের সিনিয়র রোভার মেট মাধুরি ও (খ) গার্ল ইউনিটের সিনিয়র রোভার মেট মোছাঃ বিপাশা খাতুন।
এসময় গ্রুপ সম্পাদক প্রফেসর ড. হাসনা আরা বেগম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী, আরএসএল তরিকুল ইসলাম আনসারী,ড. মো:জহিরুল ইসলামসহ গ্রুপের সকল স্তরের রোভাররা।
© Deshchitro 2024