রামগড়ে ৪ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ" ৫০ হাজার টাকা জরিমানা"


এমদাদ খান রামগড় প্রতিদিন 


খাগড়াছড়ির জেলার রামগড় উপজেলার পৌর সুনাইপুল বাজারের জননী মেডিকেল হল নামক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


শুক্রবার (৮ই আগষ্ট) সকালে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 


অভিযানে ফার্মেসিটির অনেক ওষুধের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে বলে প্রমাণ মেলে।

 

জানা যায়, ২০২০, ২০২২, ২০২৩ এমনকি ২০১৮ সালেও মেয়াদোত্তীর্ণ হওয়া ওষুধ মজুত রাখা হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ অপরাধে ফার্মেসির স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং সব মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান  জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে চলবে।


# মোহাম্মদ এমদাদ খান 

# রামগড় প্রতিনিধি 

# ০১৮২৬৩৬১৫৫০

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024