|
Date: 2025-08-09 20:20:57 |
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ
মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ভৈরব সাংবাদিক সমাজের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। হয়েছে। এতে স্থানীয় ও বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দেশে দুর্বৃত্তদের হাতে এপর্যন্ত যত সাংবাদিক নিহত হয়েছে তার একটি হত্যাকান্ডেরও আজ পর্যন্ত বিচার হয় নি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারী সাংবাদিক দম্পত্তি সাগর-রুনিকে দুর্বৃত্তরা হত্যা করেছে। ১৩ বছর পরও সাগর-রুনি হত্যাকান্ডের বিচার হয় নি। এই বিচারহীনতার জন্যই দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা হত্যাসহ নির্যাতনের শিকার হচ্ছেন।
সমাবেশে বক্তারা নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন তাজুল ইসলাম তাজভৈরবী, আসাদুজ্জামান ফারুক, সোহেলুর রহমান, সুমন মোল্লা, তুহিন মোল্লা, এম.আর সোহেল সেন, আলাল উদ্দিন, দিদার হোসেন পিন্টু, ডা. লতিফ, আক্তারুজ্জামান, নজরুল ইসলাম রিপন, এমএ হালিম, হাজী সজীব, সোহানুর রহমান প্রমুখ।
© Deshchitro 2024