|
Date: 2025-08-11 21:40:24 |
টেকনাফের হ্নীলা পুর্ব পানখালীতে ছোট বোনের জামাই মোহাম্মদ আব্দুল্লাহ তার স্ত্রীর বড় ভাই নুরুল আলমকে ছুরিকাঘাত করে তার বসত ঘরে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নিহত নুরুল আলমের বোনের সঙ্গে মোহাম্মদ আব্দুল্লাহ'র পারিবারিক ঝামেলা চলে আসছে, এ ঘটনায় আব্দুল্লাহ'র বউ তার বাপের বাড়িতে চলে এসে আর শাশুর বাড়িতে যায়নি।
এ ঘটনার সুত্র ধরে মোহাম্মদ আব্দুল্লাহ এর সন্দহ ছিল তার বউয়ের বড় ভাই নুরুল আলম তার বউকে শাশুড় বাড়ি যেতে দিচ্ছে না।
এ কারনে আজ সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মোহাম্মদ আব্দুল্লাহ শাশুড় বাড়িতে গিয়ে নুরুল আলমকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
© Deshchitro 2024