‎ রামগড় বাজার ও মাষ্টার পাড়া বাজার ব্যবসায়ীদের সাথে রামগড় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দুর মতবিনিময় সভা ‎‎সোমবার (১১ আগষ্ট) রাত ৯ টা হতে ১১ টা পর্যন্ত সফি কোম্পানি মার্কেটের সামনে সভা অনুষ্ঠিত হয়। 

‎‎সভায় রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, বাজার পরিচালনা কমিটির সদস্য রহিম বিশাল এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন রামগড় বাজার বাজার পরিচালনা কমিটির সাধারণত সম্পাদক ইলিয়াছ হোসেন। ‎‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি রামগড় উপজেলা সমন্বয়ক হাফেজ আহাম্মদ ভূইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপি'র সভাপতি মো: জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক  সাফায়েত মোর্শেদ ভুঁইয়া (মিঠু) পৌর বিএনপি'র সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহ আলম (বাদশা) পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। 

‎‎মতবিনিময় সভায় ব্যবসায়িদের পক্ষে আরও বক্তব্য রাখেন মাষ্টার পাড়া বাজার পরিচালনা কমিটির  সভাপতি মো: রফিকুল ইসলাম, সহ-সভাপতি খোরশেদ আলম, রামগড় বাজার কমিটির সহ-সভাপতি বেলাল হোসেন  প্রমূখ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024