মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার(১২ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। শুরুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্ জোহরার নেতৃত্বে একটি যুব র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।


" প্রযুক্তি  নির্ভর যুব শক্তি,  বহুপাক্ষিক অংশিদারিত্বের অগ্রগতি" এ প্রতিপাদ্যকে সমানে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার  মোঃ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্ জোহরা।  সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলতাফ হোসেন মোল্লার  সঞ্চালনায় শপথ পাঠ,আলোচনা সভা,যুব ঋণের চেক ও ইমপ্যাক্ট প্রকল্পের ব্যাগ বিতরন করা হয়।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার  আনিছুর রহমান, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ মুছা, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক আলী হায়দার, নারী উদ্যোক্তা ও সাংবাদিক ফারজানা আক্তার প্রমুখ।


আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি কর্তৃক প্রশিক্ষণার্থীদের মাঝে ৩ লক্ষ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক ও বায়ুগ্যাস প্রযুক্তি বিষয়ক ইমপ্যাক্ট  প্রকল্পের ব্যাগ বিতরন করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024