|
Date: 2025-08-13 08:17:23 |
নান্দাইলে মুফতি ফয়জুল করীম শায়েখে চরমোনাই এর ওয়াজ মাহফিল
ময়মনসিংহের নান্দাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়বে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে গাংগাইল ইউনিয়নে বাংলাদেশ মুজাহিদ কমিটির স্থানীয় শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কুরআন হাদীসের আলোকে ধর্মীয় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাওহীদ রিসালাত আখেরাত বিষয়ে বক্তব্য রাখেন।
বয়ান শেষে তিনি ময়মনসিংহ-৯ আসনের এমপি প্রার্থী মুফতি সাইদুর রহমানকে জনতার সামনে পরিচয় করিয়ে দেন। এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর নতুন শতাধিক সদস্য ফুল দিয়ে দলে যোগদান করেন।
মুজাহিদ কমিটি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আব্দুল আলীম ও নান্দাইল মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা শায়খুল হাদীস নূর মোহাম্মদের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম এবং হযরত মাওলানা মুফতি রেজাউল করীম।
এছাড়া মাওলানা আমরুল্লাহ’র সঞ্চালনায় আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম, হযরত মাওলানা মুফতি সাঈদুর রহমান এবং হযরত মাওলানা মুফতি আবুল খায়ের আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মুজাহিদ কমিটি একটি ইসলামি সংগঠন যা দেশব্যাপী ওয়াজ মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। এই আয়োজন স্থানীয় পর্যায়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
মাহফিলে নান্দাইল ও তার প্বার্শবর্তী এলাকা সমূহ হতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লি, স্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের আলোচনায় কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠনের প্রতি আহ্বান জানান। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
© Deshchitro 2024