|
Date: 2025-08-13 17:56:37 |
◾রাকিব হাসান নীল : সরকারি সাত কলেজ ঢাবি অধিভুক্তি বাতিল হলেও চলমান বর্ষ গুলোর শিক্ষার্থীদের কার্যক্রম পরিচালনা করছে ঢাবি প্রশাসন। বিগত বছর গুলোতেও অভিযোগ ছিল ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রিতা, ফলাফল ধ্বস কিংবা গণফেল নিয়ে। পরিক্ষা শেষ হবার প্রায় ৭/৮ মাস অতিবাহিত হয় ফলাফল প্রকাশের ক্ষেত্রে। এই সমস্যা গুলো এখনো বিদ্যমান।
চলতি বছরে প্রকাশিত কয়েকটি বিভাগের ফলাফল আমাদের হতাশ করেছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে শিক্ষকদের এরুপ বৈষম্যমূলক আচরণ আমাদেরকে পিছিয়ে দেয়। দেখা যায় কোন একটা কোর্সে সবার রেজাল্ট খারাপ অথবা তুলনামূলক ভালো পরিক্ষা দিয়েও আশানুরূপ ফলাফল পাওয়া যায় না।
সম্প্রতি দেখা যায়, অনার্স ৩য় বর্ষের ফলাফল গুলোতে ভয়াবহ অসঙ্গতি। যেমন, ভাইভায় ফেল, যেকোন একটি বিষয়ে বেশিরভাগ শিক্ষার্থীর ফেল বা খারাপ ফলাফল।
একইসাথে রয়েছে অযৌক্তিক ইম্প্রুভমেন্ট ফি। একটি বিষয়ের মানোয়ন্নন ফি প্রায় ২২০০ টাকা। যা যেকোন বিশ্ববিদ্যালয়ের তুলনায় দ্বিগুণ। দীর্ঘদিনেও যার কোন যৌক্তিক উত্তর পাওয়া যায়নি। শিক্ষার্থীদের জন্য নেই সাপ্লিমেন্টারী পরিক্ষার ব্যবস্থাও। এরুপ কার্যক্রম শিক্ষার্থীদের উচ্চশিক্ষাকে ক্ষতিগ্রস্ত করছে।
© Deshchitro 2024