|
Date: 2025-08-14 10:19:46 |
লাখাইয়ে বিনামূল্যের সার ডিলারের দোকানে,।
লাখাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণের সার সার বীজ ও কীটনাষক ব্যবসায়ীর দোকানে।কৃষিকর্মকর্তার অভিযানে ১ টন ভার্মি কম্পোস্ট জব্দ।
উপজেলা কৃষি অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তাবায়নাধীন ফ্রিপ(ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী প্রজেক্ট) প্রকল্পের আওতায় উপজেলার ৬ টি ইউনিয়নের কৃষক গ্রুপের কৃষকদের মাঝে কৃষি প্রদর্শনীর অনুকূলে বিনামূল্যে বিতরনের জন্য বিপুল পরিমান ভার্মি কম্পোস্ট ( কেঁচো সার) কৃষিঅফিসের গোডানে আনা হয় ১৩ আগষ্ট বুধবার।এ সার পর্যায়ক্রমে প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরনের বিধান থাকলেও এক দিনেই সন্ধা নাগাদ গোডাউন খালি হয়ে পড়ে।এতে কৃষি কর্মকর্তার সন্ধিগ্ধ হয়ে পড়েন এবং এ বিষয়টি অনুসন্ধানে মাঠে নামেন।একপর্যায়ে উপজেলার স্থানীয় বুল্লা বাজারে অভিযান চালিয়ে বিএডিসির ডিলার ও সার,বীজ বালাইনাষক ব্যবসায়ী আব্দুর রহমান এর দোকানে বিনামূল্যের সার ভার্মি কম্পোস্ট দেখতে পেয়ে তিনি ৪০ কেজি ওজনের ৪০ বস্তা সার জব্দ করে তা স্থানীয় দুইজন ব্যবসায়ীর উপস্থিতে আব্দুর রহমান এর দোকানে রেখে দেখে দেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সার এ অবস্থায় থাকার নির্দেশনা দেন।
এদিকে এ বিষয়ে ব্যবসায়ী আব্দুর রহমান বলেন আমার দোকানে এ সার প্রেরন করেছের কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষনবিদ জ্যোতিলাল গোপ
এ বিষয়প কৃষি কূমকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম বলেন বিনামূল্যের সমুদয় সার একদিনের মধ্যে বিতরন হওয়ায় আমার সন্দেহ হলে আমি বিষয়টির কারন উদঘাটনে অভিযানের অংশ হিসাবে বুল্লাবাজার এর বরকত উ্ল্লা ট্রেডার্স এর সত্তাধিকারী আব্দুর রহমান এর দোকেনে একটন ভার্মি কম্পোস্ট দেখাতে পাই এবং তা বিনামূল্যে বিতরন এর সার নিশ্চিত হয়ে তা জব্দ করে তা ২ জন ব্যবসায়ীর উপস্থিতিতে দোকানে রেখে দিয়েছি। তিনি আরোও বলেন এ সার পাচারে কৃষি অফিসের জ্যোতি লাল গোপ জড়িত থাকার অভিযোগ পেযেছি। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোকানী ও সংসলিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ।
© Deshchitro 2024