|
Date: 2025-08-14 16:17:02 |
টাংগাইলে মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্টির জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়।
উপজেলার পাহাড়িয়া অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ৫১ জন শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন ক্যাটেগরি তে ভাগ করে তাদের মাঝে এক লক্ষ আশিহাজার টাকা সহাযতা প্রদান করা হয়। এ সম্প্রদায়ের অতি দরিদ্র আরো ৪১ জনের মাঝে এক লাখ আশিহাজার টাকাসহ ৯২ জনকে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা তাদের মাঝে বিতরন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা।
© Deshchitro 2024