|
Date: 2025-08-14 17:01:49 |
টাঙ্গাইলের মধুপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সচেতন নাগরিকের অঙ্গীকার,প্রকৃতি ও পৃথিবী রক্ষার, এ প্রতিপাদ্যকে ধারণ করে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ আঙ্গিনায় পাশে জারুল, কৃষ্ণচুড়া ও শোনালু গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শহীদুজ্জামান,সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র করসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র শিক্ষক,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024