|
Date: 2025-08-16 07:48:20 |
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সুস্থতা, দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী তত্ত্বাবধানে শুক্রবার (১৫ আগস্ট) আসর নামাজ বাদ নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নান্দাইল নতুন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা দোয়া ও মাহফিল আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলার ১৩ ইউনিয়ন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, এসময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
এদিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম,কবীর আহমেদ শাহজাহান।
নান্দাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুন সালাম, ইউনিয়ন বিএনপি নেতা আরিফুল ইসলাম খান স্বপন।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সদস্য সুমন সরকার, আসাদুল হক শাহীন।
বীর বেতাগৈর ইউনিয়নের আয়োজনে দোয়া মাহফিল বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য মো.মজিবুর রহমান, মোশারফ হোসেন ভাণ্ডারী আতিকুর রহমান আতিক,মোবারক হোসেন বাবলু,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম মন্ডল।
খারুয়া ইউনিয়নের দোয়া মাহফিলে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান মাষ্টার।
গাংগাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক কাজী গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ্ ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা: সাইফুল ইসলাম।
মুশুল্লি ইউনিয়ন বিএনপির আয়োজনের দোয়া মাহফিলের বক্তব্য রাখেন-ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফুরকার উদ্দিন,সাধারণ সম্পাদক ওমর ফারুক মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, বিএনপি নেতা রুকুজ্জামান সহ প্রমুখ।
শেরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন-ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আফজাল খান প্রিন্স সহ প্রমুখ।
এছাড়াও উপজেলা মৎস্যজীবি দলের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক শফিউল্লাহ্ ফকির, সদস্য সচিব শাহরিয়ার আহম্মেদ রুবেল রানা সহ প্রমুখ।
আলোচনাসভা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার শারীরিক সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024