টাঙ্গাইলের মধুপুরে বিএনপির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাত ৮টায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) আসাদুল ইসলাম আজদ সমর্থক গোষ্ঠীর ময়মনসিংহ রোডের মধুপুরস্থ রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল (অব) আসাদুল ইসলাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি'র সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা বিএনপি'র সাবেক অর্থবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মন্টু,মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি'র সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান , মধুপুর  উপজেলা যুব দলের নেতা মিনহাজ, ছাত্রদল নেতা মোজাম্মেলসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024