মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার(১৭ আগস্ট) সকালে উপজেলার বাজরা বাসস্ট্যান্ডের পূর্বপাশের কুলিয়ারচর রোডে লড়ি ট্রাকের ধাক্কায় জয়নাল(২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত জয়নাল গ্রামের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুরি গ্রামে। তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ পদে কর্মরত ছিলেন। রবিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে বাজরা-কুলিয়ারচর রোডে এ দূর্ঘটনার শিকার হন।

বাজরা বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান সকালে দ্রুতগতির একটি লড়ি ট্রাকের সাথে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশের একটি  টিম ঘটনাস্থলে উপস্থিত হন। দূর্ঘটনার পরপরই লড়ি ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়।

জানা যায় নিহত জয়নাল সাত মাস আগে পরিসংখ্যানবিদ পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।দুই ভাইয়ের মধ্যে জয়নাল বড়।ছোটভাই প্রবাসে থাকেন। জয়নালের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকয় শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024