|
Date: 2025-08-20 13:09:09 |
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কুঠিয়ালপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকের ছেলে আরিফুল থাই ও ভিসা প্রতারণার টাকায় রাতারাতি যেন আঙুল ফুলে কলাগাছ হওয়ার মতো হয়েছেন। প্রবাসীদের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে থাই লটারী ও ভিসা দেওয়ার নামে বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছেন রিক্সা চালক আরিফুল। জানা গেছে, থাই নামক লটারি পাইয়ে দেওয়া ও কানাডার ভিসা দেওয়ার কথা বলে অনলাইনে ভিডিও বুস্টের মাধ্যমে ছড়িয়ে দেন প্রবাসীদের কাছে। প্রবাসীরা না বুঝে প্রতারকদের পাতানো ফাঁদে পা দেন। প্রতারকরা সুযোগ বুঁজে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। অনুসন্ধানে জানা গেছে,নিম্ন মাধ্যমিকের গন্ডি না পেরিয়ে অভাবের তাড়নায় ঢাকা শহরে চালাতে হয়েছে রিক্সার পেন্ডেল। হঠাৎ আলাদীনের চেরাকের মতো হাতে পেয়ে যান থাই নামক লটারি ও ভিসা প্রতারণার সন্ধান। এরপর শুরু করেন প্রবাসীদের ফাদে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। তথ্য উপাত্তির ভিত্তিতে সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে ফোন নাম্বার চেয়ে ম্যানেজ করতে চান প্রতারক আরিফুল।
প্রতারক আরিফুল প্রতারণার কথা স্বীকার করে জানান, বছর দুয়েক আগে থাই গেম খেলে প্রবাসীদের সাথে প্রতারণা করেছেন।এখন আর প্রতারণা কাজ করেন না।
এলাকাবাসীসূত্রে জানা যায়, সিদ্দিক একজন এলাকার নিম্নবিত্তের মানুষ। অভাবের সংসারে পৈতৃক এক বিঘা জমি দিয়ে চাষ করে কোনো রকমে সংসার চালান। তিন ছেলে কে বেশিদূর লেখাপড়া করাতে পারেননি। অভাবের তাড়নায় প্রাথমিকের গন্ডি পেরিয়ে জীবিকার তাগিদে ঢাকায় পারি জমান সিদ্দিকের ছেলে আরিফুল। ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারের ঘানি টানতেন সে। হঠাৎ যেন আলাদীনের চেরাকের মতো হাতে পেয়ে যান থাই নামক লটারি ও ভিসা প্রতারণার সন্ধান। এরপর নেমে পড়েন বাংলাদেশী প্রবাসীদের ফাদে ফেলে প্রতারণার জগতে।
এব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান,সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ না থাকার কারণে আমরা সেভাবে অভিযান দিতে পারছি না। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024