শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন পাহাড় ও টিলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় ও টিলা আমাদের অমূল্য প্রাকৃতিক সম্পদ। এগুলো নির্বিচারে কেটে ফেলা হলে ভূমিধস, বন্যা, মাটি ধস, জীববৈচিত্র্য ধ্বংসসহ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পাহাড় বা টিলা কর্তন একটি দণ্ডনীয় অপরাধ। আইন ভঙ্গ করলে অপরাধীর বিরুদ্ধে জরিমানা, কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে। উপজেলা প্রশাসনের প্রচারণায় সবাইকে একযোগে আহ্বান জানানো হয়েছে— পাহাড়/টিলা কাটা বন্ধ করি, পরিবেশ রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই। এই প্রচারণার মূল শ্লোগান: “পাহাড় ধ্বংস নয়, পাহাড় রক্ষা চাই।”

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024