দাতা সংস্থা সিডা এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response 2025 প্রকল্পের মাধ্যমে ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৬৪৫জন (প্রতিটি ইউনিয়নে ২১৫জন) উপকারভোগীদের মাঝে তিন দিন ব্যাপি ১৯, ২০ এবং ২১ আগষ্ট ২০২৫ তারিখে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস প্রদান করা হয়েছে।


‎উক্ত বিতরণ অনুষ্ঠানে উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মন্জুর আহ্সান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি কমিশনার এস এম শাফাত আক্তার নুর, উপজেলা আইসিটি কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান-মির্জানগর ও চিথলিয়া ইউনিয়ন) জনাব মোঃ ইমরান হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান-বক্সমাহমুদ ইউনিয়ন) জনাব মীর তারিন বাশার লিমা। আরও উপস্থিত ছিলেন, স্ব স্ব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ এবং সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অন্তরা দাস তিথি

‎সিনিয়র অফিসার-হিউম্যানিটারিয়ান, মোকাদ্দেসা কাদেরী, ম্যানেজার-মিল, মমতাজ বেগম- প্রজেক্ট অফিসার এবং উত্তরণ এর প্রকল্প স্টাফগণ।


‎প্রধান অতিথি তার বক্তব্যে দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণের বাস্তবায়িত কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন এই শর্তহীন নগদ অর্থ এবং হাইজিন কিটস বিতরণের জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে যে তালিকা করা হয়েছে তা খুবই ভালোভাবে যাচাই বাছাই করে উপযুক্ত মানুষকে নির্বাচন করা হয়েছে যা প্রশংসনীয় এবং তারা যে সাপোর্ট পাচ্ছে তাতে তাদের অনেক উপকার হবে। এছাড়াও তিনি এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের জীবন মান উন্নয়ন, ওয়াশ ফ্যাসিলিটির উন্নয়ন, সেল্টার মেরামত, বেড়ীবাঁধ এবং রাস্তা মেরামত করার জন্য দাতা সংস্থার সহযোগিতা আহবান করেন। তিনি বলেন এই সকল কাজ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। অবশেষে তিনি দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আবারও ধন্যবাদ জানিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন এবং উপকারভোগীদের মাঝে পরিবার প্রতি শর্তহীন নগদ ৬০০০/- টাকা এবং হাইজিন কিটস বিতরণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024