গুম-হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী প্রমাণিত হয়েছে। তাই এ দেশের মাটিতে তার বিচার অবশ্যই হতেই হবে। এমনকি সর্বোচ্চ শাস্তিও হতে হবে। বলেছেন, বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মায়ের ডাকের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, গুম-খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরক খুঁজে বের করে আনার চেষ্টা করবে বিএনপি। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করা হবে। আর এর সঙ্গে সরাসরি জড়িত স্বৈরাচার শেখ হাসিনা।


তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা তাদের শাস্তি দিতে না পারব, ততদিন আমরা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে আছি।


বিএনপি মহাসিচব বলেন, আমাদের ১৭শ’নেতাকর্মীকে গুম করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছি। তবে স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।


গুম-খুনের শিকার স্বজনদের কষ্টে ভেঙে পড়েন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সে দিনগুলোর কথা মনে পড়ে, আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেল। এক পরিবারের সাতজন পর্যন্তও গুম হলো। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে কষ্ট হয়। কারণ তাদের একসময় আরও ছোট অবস্থায় দেখেছিলাম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024