কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সকল হাট বাজারে রুপচাঁদা মাছ বলে পিরানহা মাছ অবাধে বিক্রি করা হচ্ছে। 
 ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সরকারও রাক্ষুসে স্বভাবের কারণে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।
 কিন্তু এ শ্রেণির মাছ উৎপাদক গোপনে চাষ করে দেশের বিভিন্ন এলাকায় এ মাছ বিপনন করছে। আর এক শ্রেণির মাছ ব্যবসায়ী রুপচাঁদা বলে প্রতারণা করে জনগণের মাঝে বিক্রি করছে। 
এদিকে সচেতন জনগণের দাবী, মৎস বিভাগের নিয়মিত নজরদারির অভাবে এসব মাছ বিক্রি হচ্ছে। তারা উপজেলার হাট-বাজার সমূহে সরকারের ভোক্তা অধিকার বিভাগের নিয়মিত অভিযান পরিচালনা করার দাবী জানান। এ ব্যাপারে উলিপুর উপজেলা মৎস কর্মকর্তা শামিমা আকতার এর সাথে কথা হলে তিনি জানান, এ ব্যবহারে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে। #

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024