|
Date: 2025-08-27 15:39:13 |
মাদারীপুরের ডাসার উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলা ও পরিচালনার সন্দেহে ৪ যুবককে আটক করছে পুলিশ।
মঙ্গলবার(২৬ আগস্ট) রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
আটককৃতরা হলেন, উপজেলার খিলগ্রামের,ছালাম তালুকদারের ছেলে আসিব তালুকদার (২৪),শশিকর বাঘমারা গ্রামের গোপাল মল্লিকের ছেলে বিপ্লব মল্লিক (২৩) একই গ্রামের ছেলে পুলিন মল্লিকের ছেলে মিলন মল্লিক(২৫) ও শশিকর গ্রামের অনিল রায়ের ছেলে অংকন রায়(২৬)।
জানাগেছে, আটককৃতরা মাদারীপুরের ডাসার উপজেলার গোপালগঞ্জের কোটালিপাড়ার সিমান্তবর্তী এলাকায় বিলের পানির মধ্যে একটি পরিত্যক্ত উঁচু ভিটায় বর্ষা মৌসুমে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা পরিচালনা করেন এবং জুয়া চক্রের সাথে জড়িত।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার সন্দেহে ৪ জনকে আটক করা হয়।আজ বুধবার তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
© Deshchitro 2024