কটিয়াদীতে ব্যক্তি উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ব্যক্তি উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হচ্ছে। উপজেলার বোয়ালিয়া গ্রামের সায়েম খান নিজ উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন।

 সায়েম খান পেশায় একজন শিক্ষক।তিনি উপজেলার বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি প্রতি বছর রাস্তা, মাঠ এবং পরিত্যক্ত জায়গায় নিজ উদ্যোগে গাছের চারা রোপন করছেন।


তিনি ২০১৮ সাল থেকে ২০২৫ সালের এপর্যন্ত ফলদ,ঔষধি,কাঠ জাতীয় প্রায় দুই হাজার গাছে চারা এবং প্রায় চার হাজার তালের আঁটি রোপন করছেন। তিনি জানান এ কর্মসূচীতে যারা  সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ফরহাদুল হক, আব্দুর রশিদ ও এনামুল হক।


তিনি আরো জানান ডাক্তার,ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী,শিক্ষক,প্রবাসী, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পেশাজীবি মানুষের সহযোগিতায় এ বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে এ সামাজিক কর্মসূচি বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা সহজ হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচী চালিয়ে যেতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন। সকলে এগিয়ে আসলে আমরা শ্যামল-সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।


তিনি  বলেন গাছ যে আমাদের কত উপকারী তা আমরা বুঝিনা।  তিনি অক্ষেপ করে বলেন গত বছর বেশ কিছু তাল গাছের চারা কে বা কারা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে।  আসুন আমরা সবাই একটি করে গাছের চারা রোপন করি  সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024