শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবাশ্রমে রাধাষ্টমী ব্রত যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন করা হয়েছে। ৩১ আগস্ট ২০২৫ রবিবার সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি জীবন কুমার চক্রবর্তী। পৌরহিত্য করেন ইসকন শেরপুর মন্দিরের নরহরি প্রভু। এছাড়া শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ করেন নেত্রকোনার সহশিক্ষক প্রভু বিক্রমকৃষ্ণ দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক বাবু নন্দলাল বর্মন, বাবু সুকুমার নন্দ সূতদাস, প্রমোদ চন্দ্র রায়, অমৃত চন্দ্র মোদক, বীরেন চন্দ্র রায়সহ অনেকে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ইসকন ঝিনাইগাতীর ভক্তবৃন্দ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবাশ্রমের ভক্তরা। অনুষ্ঠান শেষে শত শত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024