|
Date: 2025-08-31 19:50:34 |
রাজবাড়ীর পাংশায় "ইসলামী আন্দোলন বাংলাদেশ" পাংশা উপজেলা শাখার এর দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ৩১ আগস্ট দুপুর ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা শাখার আয়োজনে উপজেলা শহরের রয়েল চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবির এর সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি এ্যাডঃ জাহাঙ্গীর আলম (জাহিদ হাসান) ও সেক্রেটারি মুহাম্মদ আরিফুল ইসলাম।
© Deshchitro 2024