|
Date: 2025-09-01 09:01:03 |
বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় ইঞ্জিন বিকল মাছধরা ট্রলারে দুই দিন ভেসে থাকা স্থানীয় ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী
যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জেলেরা গত দুই দিন ধরে ভাসমান অবস্থায় দিন কাটাচ্ছিলেন, যেখানে খাবার ও পানির চরম সংকটে ছিলেন তাঁরা।
জেলেদের উদ্ধারের পর নৌসেনারা তাদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ সময় ট্রলারে থাকা প্রত্যেকেই শারীরিকভাবে সুস্থ ছিলেন।
এ ঘটনা আবারো প্রমাণ করল, বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের নিরাপত্তায় নয়, মানুষের জীবনের নিরাপত্তায়ও দায়িত্বশীলভাবে কাজ করছে।
সমুদ্রসীমা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, সমুদ্র অর্থনীতির বিকাশ ও মৎস্যজীবীদের নিরাপত্তায় প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ।
© Deshchitro 2024