|
Date: 2025-09-04 19:46:50 |
টাংগাহলের মধুপুরে বিএনপি'র, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী'র পক্ষ থেকে আনন্দ শোভা যাত্রা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপটেম্বর বৃহস্পতিবার বিকেলে (টাঙ্গাইল-১ (মধুপুর ধনবাড়ী) আসন থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী,বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জিয়া ফাউন্ডেশনের পরিচালক এ্যাডভোকেট মোহাম্মদ আলী,র ব্যানারে মধুপুর সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ র্যালি ও শোভাযাত্রাটি বের হয়ে টাংগাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। এ সময় কয়েক হাজার নারী ও পুরুষের অংশ গ্রহণে অনারম্বরপূর্ণ ভাবে দিবসটি পালন করা হয়। এ সময় মিছিল থেকে খালেদা জিয়া, তারেক রহমান ও মোহাম্মদ আলীর নামে শ্লোগানে পুরো মধুপুর শহর প্রকম্পিত করে মোহাম্মদ আলী'র সমর্থকরা।
পরে অডিটোরিয়ামের সামনে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর উপজেলান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না,উপজেলা বিএনপি'র সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু প্রমুখ।
© Deshchitro 2024