‎খাগড়াছড়িতে জশনে জুলুছ ঈদ-এ-মিলাদুন্নবী পালন


‎খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে।

‎৬ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে মাটিরাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে র্যালীটি শেষ হয়।

‎পরবর্তীতে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।


‎প্রথমে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এসময় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা নুরুল আবছার ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, মাওলানা মামুনুর রশিদ, প্রচার সম্পাদক এম এ সিদ্দিক  সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ।


‎এসময় বক্তারা সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024