|
Date: 2025-09-07 00:41:04 |
ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রামপাড়া নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা ও হাছিনা-কামাল হেফজখানা হেফজ বিভাগের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা হলরুমে আয়োজিত সবক প্রদান অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও হাছিনা-কামাল হেফজখানার প্রতিষ্ঠাতা লায়ন ডা. এস এ ফারুক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মারকরী বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন। হেফজ শিক্ষার্থীদের সবক প্রদান করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। এসময় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আবু তালেব, মাস্টার আব্দুল ওয়াহেদ, আলহাজ্ব মাওলানা আব্দুল সাত্তার, জাকির হোসেন চিশতী, মাওলানা মহি উদ্দিন, মাওলানা জহুরুল হক। এসময় উদ্বোধনী বক্তব্য রাখেন গ্রামপাড়া নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রামপাড়ায় বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় তার শ্বশুর-শ্বাশুড়ীর নামে হাছিনা-কামাল হেফজখানা প্রতিষ্ঠা করা হয়। ২০২৫ সালে প্রতিষ্ঠা হওয়া এই হেফজখানায় ৭ জন শিক্ষার্থীকে শনিবার সবক প্রদানের মাধ্যমে হেফজ বিভাগ চালু করা হয়।
© Deshchitro 2024