|
Date: 2025-09-08 20:03:55 |
ফেনী জেলার পরশুরাম উপজেলায় প্রকল্পের সমাপনী সভা ৮ই সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ সোমবার সকাল ৯.৩০ মিনিটে দাতা সংস্থা সিডা এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response 2025 প্রকল্পের মাধ্যমে ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর,চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নে ২০২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ৬৪৫ জন উপকারভোগীদের মাঝে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস প্রদান কার্যক্রম শেষ হওয়ায় উপজেলা ও ইউনিয়ন এডমিনিসট্রেশনের সাথে প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, উত্তরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলগাজী ও পরশুরাম উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাহরিয়া ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নুর, মমতাজ বেগম, প্রজেক্ট অফিসার,সেভ দ্য চিলড্রেন। প্রকল্প সমন্বয়কারী প্রধান অতিথির অনুমতিক্রমে প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে উন্মুক্ত আলোচনা হয় এবং আলোচনায় উপরভোগীরা যে সাপোর্ট পেয়েছেন তা কি কি কাজে লাগিয়েছেন তা জানান। উপকারভোগীরা টাকা যে কাজে ব্যবহার করেছেন তাহলো: পুরাতন সেলাই মেশিন ও কাপড় ক্রয় করে কাজ করা, বাঁশ কিনে বাঁশের উপকরণ তৈরী করা,ছাগল ক্রয় করে পালন করা, চায়ের দোকান দেয়া,ছেলে মেয়ের লেখা পড়ার খরচ,খাবার কেনা, ঔষধ কেনার কাজে খরচ করেছেন ইত্যাদি।
প্রধান অতিথি দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে এই প্রকল্প প্রশাসনের সাথে সমন্বয় করে স্বচ্ছতার সাথে বাস্তবায়নের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি উপকারভোগীদের এই টাকার সর্বোচ্চ ব্যবহার করে সংসারের আয় বৃদ্ধির ও পরামর্শ দেন। তিনি, উপস্থিত সকলকে এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সমাপনী সভায় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলার প্রেস ক্লাবের সভাপতি, উপজেলার সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, লাইভস্টক অফিসার, ফিসারিজ অফিসার, আইসিটি কর্মকর্তা এবং মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপকারভোগী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উত্তরণ এর প্রকল্প স্টাফবৃন্দ।
উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রমের স্বচ্ছতা, প্রতি ওয়ার্ডে মিটিং করে বাড়ী বাড়ী পরিদর্শন করে প্রকৃত উপকারভোগী খুঁজে বের করে তালিকা করা, সুশৃঙ্খলভাবে টাকা এবং গুনগত মান সম্পন্ন হাইজিন কিটস বিতরণ করার জন্য দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই এলাকার অসহায় মানুষের সহযোগিতা প্রদানের আহবান জানান।
© Deshchitro 2024